সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ফের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার জেলার উখিয়ার ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। রবিবার বিকেলে লাগা আগুন বর্তমানে নিয়েন্ত্রণে রয়েছে। বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

উখিয়া ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলছে।

তিনি বলেন, আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি আরও বলেন, তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।

—ইউএনবি