সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আরো একটি হতাশার সেশন কাটাচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় টেস্টে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। শুরু থেকেই চালকের আসনে স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও দাপট ধরে রাখে ব্ল্যাকক্যাপসরা। এতে আরো একটি হতাশার সেশন কাটাচ্ছে বাংলাদেশের। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের উইকেট মূল মাঠ থেকে আলাদা করা কঠিন। এমন ঘাসে সাধারণত বাড়তি সুবিধা পান পেসাররা। টস ভাগ্য হেসেছিল বাংলাদেশের হয়েই। তবে সকালের ফায়দা নিতে পারেননি তাসকিন আহমেদ, এবাদত হোসেনরা। তৃতীয় সেশনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ করেছে ৩৩২ রান। কিউই দলপতি লাথাম ১৭৬ এবং ডেভন কনওয়ে ৯৪ রান নিয়ে ক্রিজে আছেন। বাংলাদেশের হয়ে একমাত্র সাফল্যটি এসেছে পেসার শরিফুল ইসলামের হাত ধরে।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩৩২/১ (৮৬ ওভার)
লাথাম ১৭৬*, ইয়ং ৫৪, কনওয়ে ৯৪*; শরিফুল ১/৪৩