সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বাংলাদেশের শততম টেস্ট ক্রিকেটার হলেন নাঈম

অনলাইন ডেস্ক :

কয়েক মাস ধরেই তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত ওপেন করে আসছেন। যদিও তার স্ট্রাইক রেট নিয়ে ব্যাপক সমালোচনা আছে। সেই নাঈম শেখের এবার টেস্ট অভিষেক হয়ে গেল। রোববার থেকে শুরু হওয়া ক্রাইস্টচার্চ টেস্ট নাঈমকে টেস্ট ক্যাপ তুলে দেন অধিনায়ক মুমিনুল হক। নাঈম হলেন বাংলাদেশের শততম টেস্ট ক্রিকেটার। এই সংখ্যার কারণেই নাঈম হয়ে গেলেন ইতিহাসের অংশ। ¯্রফে ভাগ্যের কারণেই তার টেস্ট অভিষেক হয়েছে। কারণ প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা মাহমুদুল হাসান জয় ইনজুরিতে আক্রান্ত। গত মাসে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের স্কোয়াডে প্রথমবার টেস্ট দলে ডাক পান নাঈম। তখন সেটি ছিল বড় এক চমক। ওই সময়ের আগ পর্যন্ত তিনি টেস্ট দলের ধারেকাছেও ছিলেন না। ওই সময় নাঈমকে টেস্ট দলে নেওয়ার ব্যাপক সমালোচনা হয়েছিল। কারণ ২২ বছর বয়সী এই ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটেও তেমন অভিজ্ঞতা নেই। ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তার ব্যাটিং গড় মাত্র ১৬.৬৩! ফিফটি করেছেন মাত্র একটি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। দুই ইনিংসেই ডাক মেরে আউট হয়ে যান।