সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চট্টগ্রামে ফার্নিচার কারখানায় আগুন, নিহত ২

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর সিটি গেট এলাকায় সোমবার বিকাল পৌনে ৪টার দিকে ফার্নিচারের কারখানায় আগুন লেগে দু’জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা নিউটন দাস জানান, সোমবার বিকাল পৌনে ৪টার দিকে ফার্নিচারের কারখানায় আগুন লাগে এবং দ্রুত তা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।

—ইউএনবি