সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চাঁদপুরে স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন ইজাজ হোসেন (২৩), সাব্বির হোসেন (২৬) এবং লিপি বেগম (৩২)। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শিমুল এখনও পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানা গেছে।

মামলার এজাহার থেকে জানা যায়, ১৬ বছর বয়সী দশম শ্রেণির ছাত্রী রবিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইজাজ, সাব্বির ও শিমুল তার পথ আটকে লিপি বেগমের সহযোগিতায় ধর্ষণ করে।

পরে ভুক্তভোগীকে এ বিষয়ে কাউকে জানালে ভিডিও চিত্র ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয় অভিযুক্তরা।

এ ব্যাপারে রবিবার সন্ধ্যায় নিহতের মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন।

—-ইউএনবি