সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ইনজুরিতে মাঠের বাইরে টম কারান

অনলাইন ডেস্ক :

পাঁচ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন টম কারান। পিঠের চোটের কারণে এমনটি হয়েছে ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডারের। ফলে তিনি আগামী আইপিএল ও কাউন্টি মৌসুমের প্রথম দিকে খেলতে পারবেন না। এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে চার ম্যাচ খেলে পিঠের সমস্যায় ছিটকে যান কারান। লন্ডনে ফেরার পর স্ক্যানে তার ‘স্ট্রেস ফ্র্যাকচার’ ধরা পড়েছে। কারানের কাউন্টি দল সারে বিবৃতি দিয়ে চোটের বিষয়টি নিশ্চিত করে জানায়, তাদের চিকিৎসক দলের পরামর্শ মেনে পুনর্বাসন চালিয়ে যাবেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। ২০১৮ সাল থেকে আইপিএলে নিয়মিত মুখ কারান। খেলেছেন কলকাতার নাইট রাইডার্স, রাজস্থান রয়্যাল ও দিল্লি ক্যাপিটালসের হয়ে। কিন্তু চোট এবারের আসর থেকে ছিটকে দিল তাকে।