সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সিলেটে মানবপাচারকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, সিলেট :
মানবপাচারের অভিযোগে সিলেট থেকে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ১টার দিকে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে সিলেটের মোগলাবাজার ধানাধীন শ্রীরামপুর বাজার থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সিলেটের জালালাবাদ থানার নাজিরেরগাঁওয়ের মৃত আবদুল আলিমের ছেলে শহিদুল ইসলাম শাহিন (৪০) ও মোগলাবাজার থানার দক্ষিণ সুলতানপুর গ্রামের মো. মানিক মিয়ার ছেলে আশিকুর রহমান (৩৫)।
এই মানবপাচারকারী চক্রের আরও কয়েকজনের উপর নজরদারি চালাচ্ছে র‌্যাব। শীঘ্রই তারা গ্রেপ্তার হবেন বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
তিনি বলেন, এই চক্রের হাতে বন্দী হওয়া সিলেটের এক যুবক সম্প্রতি ইন্ডিয়া থেকে পালিয়ে এসে আমাদের কাছে অভিযোগ করেছেন। পরে এ বিষয়ে র‌্যাব-৯ তদন্ত শুরু করে এবং ওই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে।
মেজর মাহফুজুর রহমান জানান, এটি একটি ভয়ঙ্কর চক্র। তারা নানা প্রলোভন দেখিয়ে নেপাল ও ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে যুবক-যুবতী ও তরুণ-তরুণীদের পাঠিয়ে সেখানে থাকা চক্রের সদস্যদের হাতে জিম্মি করায়। পরে চাপ দিয়ে বন্দীর পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। ইন্ডিয়ায় এই চক্রের হাতে এমনভাবে বন্দী হওয়া এক যুবক সম্প্রতি কোনোমতে পালিয়ে এসে আমাদের শরণাপন্ন হয়েছেন।
মেজর মাহফুজুর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পাওয়া গেছে। এ চক্রের আরও কয়েকজনকে আমরা নজরদারিতে রেখেছি, শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে।