সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নওগাঁয় মাঠ থেকে সাবেক ইউপি সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক :

নওগাঁর ধামইরহাট উপজেলার বীরগ্রাম ও মঙ্গোলিয়া গ্রামের ফসলের মাঠ থেকে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ধামইরহাট থানা পুলিশ। নিহত নারীর নাম জান্নাতুন ফেরদৌস (৩৮)। তিনি আলমপুর ইউপির সাবেক ইউপি সদস্য ও মঙ্গলীয়া গ্রামের ইফতেখার আশরাফের স্ত্রী। পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যার কিছু আগে জান্নাতুন বাড়ি থেকে এক প্রতিবেশীর বাড়ি যাওয়ার কথা বলে বের হন। অনেকক্ষণ পরেও ফিরে না আসায় ওই প্রতিবেশীর বাড়িতে খোঁজ নেওয়া হয়। তখন জানা যায় তিনি ওই বাড়ি যাননি। এরপর বিভিন্ন জায়গায় তার খোঁজ চলে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) দুপুরের দিকে স্থানীয়রা বীরগ্রাম ও মঙ্গোলিয়া গ্রামের ফসলি মাঠে জান্নাতুনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ওসি কে এম রাকিবুল হুদা বলেন, লাশের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের মাধ্যমে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।