সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঠাকুরগাঁওয়ে ‘থানা হাজত পাঠাগার’

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় ‘শাস্তি নয় সংশোধন, বসে বসে জ্ঞানার্জন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘থানা হাজত পাঠাগার’ প্রতিষ্ঠা করা হয়েছে।
সম্প্রতি পীরগঞ্জ থানায় পাঠাগারটি উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন। পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে পাঠাগারটি শ’খানেক বই নিয়ে যাত্রা করেছে। তিন তাকে কাঠের ফ্রেমে স্বচ্ছ কাঁচ দিয়ে বইগুলো রাখা হয়েছে।
এ বিষয়ে এএসপি আহসান হাবিব বলেন, ‘অপরাধী হয়ে আমরা কেউই জন্মাই না। পরিবেশ-পরিস্থিতির কারণে আমরা অনেক সময় ভুল করে বসি। হয়ে যাই মামলার আসামি। আবার কখনও সঠিক পথ প্রদর্শনের অভাবে অনেকে ভুল পথে পা বাড়াই। অপরাধ করার পর এমন অনেকে আছেন, যাদের আফসোসের সীমা থাকে না।’
তিনি বলেন, ‘ক্ষণিক ভুল বা ছোট অপরাধে প্রতিদিন কিছু মানুষ থানার হাজতে আটক থাকেন। তাদের মধ্যে বিভিন্ন বয়সের নানা শ্রেণি-পেশার মানুষ থাকেন। আটক থাকা অবস্থায় নিজেদের অপরাধী না ভেবে বরং শুধরে নেয়ার নতুন প্রতিজ্ঞা নিয়ে যেতে পারেন, সে লক্ষ্যে পীরগঞ্জ থানায় “থানা হাজত পাঠাগার” করা হয়েছে।’
তিনি জানান, শ’খানেক বই নিয়ে এ পাঠাগারটি শুরু হয়েছে। ধীরে ধীরে বইয়ের সংখ্যা আরও বাড়ানো হবে।

—ইউএনবি