সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সিলেট দলে দুই ক্যারিবীয় ক্রিকেটার

অনলাইন ডেস্ক :

আর কয়েকদিন পরই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। সেটিকে সামনে রেখে নিজেদের দলকে আরও শক্ত করে নিচ্ছে সিলেট সানরাইজার্স। তারই ধারাবাহিকতায় দুই ক্যারিবীয় ক্রিকেটার লেন্ডল সিমন্স ও ডেভন থমাসকে দলভুক্ত করেছে ফ্রাঞ্জাইজিটি। জানা গেছে, সিমন্সকে দলে নেওয়ার এক দিনের মাথায় থমাসের সঙ্গেও চুক্তি করেছে সিলেট। এ নিয়ে ৮ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিলো তারা।
এক নজরে সিলেট সানরাইজার্স
বিদেশি: লেন্ডল সিমন্স, ডেভন থমাস, দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রাম, রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা ও সিরাজ আহমেদ।
দেশি: তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন ও শফিউল হায়াত হৃদয়।