সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দিনাজপুরে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের আমবাড়ির দৌলতপুর এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

নিহতরা হলেন-চিরিরবন্দরের ভবানীপুরের আফতাব উদ্দিন মোল্লার ছেলে ও অটোরিকশার চালক দেলোয়ার হোসেন (৩৫) এবং আমতলি এলাকার আফাজ উদ্দিনের ছেলে ইছাহাক (৬০)।

আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মিন্টু জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি কোচ আমবাড়ি দৌলতপুর এলাকায় পৌঁছে ব্যাটারিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক দেলোয়ার হোসেন নিহত হন। এ সময় স্থানীয়রা তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতাল নেয়ার সময় পথেই ইছাহাকের মৃত্যু হয়।

এএসআই জানান, আহত অন্য দু’জনকে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।

—-ইউএনবি