সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেল পিএসজি

অনলাইন ডেস্ক :

ফ্রেঞ্চ লিগ ওয়ানে টানা দুই ম্যাচে ড্র করার পর তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ২০২২ সালে লিগ ওয়ানে প্রথম জয়ের দেখা পেয়েছে তারা। ম্যাচের ৩২তম মিনিটে জর্জিনিয়ো ভাইনাল্ডামের পাস ডি-বক্সে পেয়ে এমবাপ্পে ডান পায়ের জোরাল শটে গোল করেন। বিরতির পর ৫৩তম মিনিটে দুই ডিফেন্ডারের নৈপুণ্যে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে নুনো মেন্ডেসের কাটব্যাক ছয় গজ বক্সের মুখে পেয়ে জালে পাঠান থিও খেরার। গত সপ্তাহে লিওঁর বিপক্ষে এই জার্মানের গোলেই হার এড়িয়েছিল পিএসজি। এই জয়ের ফলে লিগে ২১ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে নিস। দুই ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে তিনে আছে মার্সেই।