সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ইনজুরিতে বার্সার উমতিতি

অনলাইন ডেস্ক :

অনুশীলনে পায়ে চোটে পেয়েছেন বার্সেলোনা ডিফেন্ডার সামুয়েল উমতিতি। মঙ্গলবার তার অস্ত্রোপচার করানো হবে। ক্লাবের ওয়েবসাইটে সোমবার বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে কাম্প নউয়ের দলটি। উমতিতির ডান পায়ে আঘাত লেগেছে এবং পঞ্চম মেটাটারসাল হাড় ভেঙে গেছে বলে জানানো হয়েছে। ২৮ বছর বয়সী এই ফুটবলার ২০২৬ সালের জুন মাস পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন বলে গত সপ্তাহে জানায় বার্সেলোনা। বর্তমান চুক্তির অবশিষ্ট ১৮ মাসের কম বেতন নিতেও রাজি তিনি। উমতিতি তার বেতন কমানোর কারণেই লা লিগায় ফেররান তরেসকে নিবন্ধন করাতে পারে বার্সেলোনা। ম্যানচেস্টার সিটি থেকে পাঁচ বছরের চুক্তিতে কাতালান ক্লাবটিতে যোগ দেওয়া তরুণ এই ফরোয়ার্ডের বাইআউট ক্লজ ধরা হয়েছে ১০০ কোটি ইউরো।