সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সংবাদিক নিহত হয়েছেন। বুধবার রাতে বেগুনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব রহমান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মোহাম্মদ পীর মিয়ার ছেলে। তিনি ‘দৈনিক সময়ের আলো’ এর জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন।

হাতিরঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কায়েস উদ্দিন বলেন, রাত ২টা ৪০ মিনিটের দিকে পথচারীরা হাবিবকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

দ্রুত হাবিবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবকে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিয়েছে বলে পুলিশের ধারণা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য হাবিবের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

—-ইউএনবি