সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে যাত্রা শুরু রাডুকানুর

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ান ওপেনে নিজের অভিষেকটা জয় দিয়ে রাঙালেন যুক্তরাজ্যের টেনিস খেলোয়াড় এমা রাডুকানু। নিজের অভিষেকে যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিভেন্সকে হারিয়ে জয়ের খাতা খুললেন এ ব্রিটিশ তারকা। গত ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হয়ে হইহই ফেলে দেন রাডুকানু। টেনিসের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ইউএস ওপেন জয়ের অনন্য কীর্তি গড়েন রাডুকানু। এবার এসেছেন অস্ট্রেলিয়ান ওপেনে বাজিমাত করতে। গত মঙ্গলবার মেলবোর্নে নিজের প্রথম ম্যাচে সে সামর্থ্য দেখালেন এ ব্রিটিশ তারকা। নিজের প্রথম সেট জেতেন মাত্র ১৭ মিনিটে। যদিও দ্বিতীয় সেটে হেরে বসেন ১৯ বছর বয়সি এ খেলোয়াড়। পরে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে কোর্ট ছাড়েন তিনি। মোট তিন সেটে ৬-০, ২-৬, ৬-১ গেমে ম্যাচটি জেতেন রাডুকানু। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে মন্টিনেগ্রোর দানকা কোভিনিচের মুখোমুখি হবেন ১৭তম বাছাই রাডুকানু।