সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দ্বিতীয় রাউন্ডেই বাদ রাদুকানু

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ান ওপেনে অভিষেকটা সুখকর হলো না ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন এমা রাদুকানুর। নারী এককের দ্বিতীয় রাউন্ডে এসেই হোচট খেলেন ১৯ বছর বয়সী ব্রিটিশ এই টেনিস তারকা। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে র‌্যাংকিংয়ে ৯৮তম স্থানে থাকা মন্টিনিগ্রিন তারকা ডাঙ্কা কোভিনিকের মুখোমুখি হন ব্রিটিশ নাম্বার ওয়ান রাদুকানু। এতে শুরুতে ৩-০ তে লিড নিলেও শেষ পর্যন্ত হেরে যান তিনি। লিড নেওয়ার পরই হালকা ইনজুরিতে পড়েন রাদুকানু। এরপর কোর্টেই প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও খেলতে নামেন। তবে প্রথম সেট হেরে যান। এরপর দ্বিতীয় সেট তীব্র লড়াই করে জিতে নেন ব্রিটিশ তারকা। শেষ পর্যন্ত মার্গারেট কোর্ট অ্যারেনায় ৬-৪, ৪-৬, ৬-৩ ব্যবধানে পরাজিত হন তিনি। এবারই প্রথম অস্ট্রেলিয়ান ওপেন খেলতে আসেন এমা রাদুকানু। অন্যদিকে, প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শীর্ষ ৩২ বা তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন ডাঙ্কা কোভিনিক।