সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শ্বাসরুদ্ধকর ম্যাচে সিলেটকে হারিয়ে কুমিল্লার জয়

ছবি: মঈন আহমেদ

অনলাইন ডেস্ক :

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সানরাইজার্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি লো-স্কোরিং হলেও উত্তেজনা ছিল কুমিল্লার ইনিংসের শুরু থেকেই। একের পর এক উইকেট তুলে নিয়ে কুমিল্লাকে চেপে ধরেছিল সিলেট। তবে শেষ হাসি হেসেছে কুমিল্লাই।

সিলেটের দেওয়া ৯৭ রানের টার্গেটে কুমিল্লা পৌঁছে ২ উইকেট ও ৮ বল হাতে রেখে। ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে শঙ্কায় পড়েছিল কুমিল্লা। এরপর মাহিদুল ইসলাম অঙ্কন (৯) ও তানভির ইসলাম (৩) দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। কুমিল্লার পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেছেন আফগান তারকা করিম জানাত। ১৬ রান করে করেছেন ক্যামেরন ডেলপোর্ত ও নাহিদুল ইসলাম। ১৫ রান করেছেন মুমিনুল হক। সিলেটের পক্ষে নাজমুল হোসেন ৩টি উইকেট নিয়েছেন। এ ছাড়া সোহাগ গাজি ও মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নেন। এর আগে, টসে হেরে আগে ব্যাট করতে নেমে কুমিল্লার বোলিং তোপে ১৯ দশমিক ১ ওভারে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় সিলেটের ইনিংস। সর্বোচ্চ ২০ রান করেন দলটির প্রোটিয়া তারকা কলিন ইনগ্রাম। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান এসেছে আরেক বিদেশী রবি বোপারার ব্যাট থেকে। অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত করেন ৩ রান। এ ছাড়া মোহাম্মদ মিঠুন করেন ৫ রান। কুমিলার পক্ষে ২টি করে উইকেট নেন নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। একটি করে উইকেট নেন তানভির ইসলাম, মুমিনুল হক ও আফগান তারকা করিম জানাত। ম্যাচসেরা হয়েছেন নাহিদুল ইসলাম।