Skip to content

Upcoming
France
0-0
Senegal
Source: ESPN

সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে সাকিব-মুস্তাফিজ

অনলাইন ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব আগে থেকে এই ক্যাটাগরিতে থাকলেও নতুন করে এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ। এ ছাড়া আইপিএলের মেগা অকশনের প্রাথমিক তালিকায় আছেন ৯ জন বাংলাদেশি ক্রিকেটার। যদিও ভারতীয় ক্রিকেটের সর্বচ্চো সংস্থা বিসিসিআই এখনো সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি। ফলে বাংলাদেশের বাকি ৭ জন ক্রিকেটারের নাম এখনো জানা যায়নি। এদিকে ৪৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। এবারো সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি, যা প্রায় ২ লাখ ৬৯ হাজার মার্কিন ডলার। এই তালিকায় আছেন সাকিব ও মুস্তাফিজ। গত আসরেও সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি। তবে মুস্তাফিজের ভিত্তিমূল্য আগের আসরে ছিল ১ কোটি রুপি। অর্থাৎ এবার মুস্তাফিজের উন্নতি হয়েছে। আইপিএল ২০২২ এর মেগা অকশন অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে। তালিকায় আছেন মোট ১২১৪ জন ক্রিকেটার। যাদের মধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ৮৯৬ জন এবং বিদেশি ক্রিকেটার আছেন ৩১৮ জন। ২৭০ জন খেলোয়াড়ের আছে আন্তর্জাতিক অভিজ্ঞতা। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই ৯০৩ জন ক্রিকেটারের। এবং সহযোগী দেশগুলো থেকে আছে ৪১ জন ক্রিকেটার।