সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ইনজুরিতে শেষ আল আমিনের বিপিএল

অনলাইন ডেস্ক :

বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত কোন ম্যাচে সুযোগ পাননি সিলেট সানরাইজার্সের আল আমিন হোসেন। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন দলটির পেসার আল আমিন। বিপিএলের এবারের আসরে আর খেলা হবে না তার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চত করে সিলেট সানরাইজার্স ফ্রাঞ্চাইজি। আল আমিনের স্থলাভিষিক্ত হয়েছেন আলাউদ্দিন বাবু। বিবৃতিতে সিলেট বলেছে, ‘চোটের কারণে সিলেট সানরাইজার্স পেসার আল আমিন হোসেন বিপিএল থেকে ছিটকে গিয়েছেন। বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদনে আল আমিনের স্থলাভিষিক্ত হয়েছেন আলাউদ্দিন বাবু।’ বিপিএলের আগে বিসিএল চলার সময় অনুশীলনে আঙুলে চোট পান আল আমিন। গ্রেড টুয়ের ইনজুরিতে চার সপ্তাহর জন্য ছিটকে যান। ধারণা করা হচ্ছিল, বিপিএলের সিলেট পর্বে তাকে পাওয়া যাবে। কিন্তু সবশেষ স্ক্যান রিপোর্টে ভালো কিছু না আসায় তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না সিলেট। বিপিএলে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে সিলেট, তবে কোনো ম্যাচের একাদশেই সুযোগ হয়নি পেসার আল আমিনের। নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ২ উইকেটে হারে সিলেট। দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকাকে হারিয়ে জয়ে ফেরে মোসাদ্দেক হোসেন সৈকতের দল।