সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস গড়ার পথে নাদাল

অনলাইন ডেস্ক :

চলমান অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককের ফাইনালে পৌঁছে গেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। শুক্রবার অনুষ্ঠিত সেমিফাইনালে ইতালির মাত্তিও বেরেত্তিনিকে ৬-৩ ৬-২ ৩-৬ ৬-৩ সেটে পরাজিত করেছেন টেনিসের এই কিংবদন্তি। আগামী রোববার ফাইনালে জিততে পারলেই ইতিহাসের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ২১ বার গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়বেন নাদাল। বর্তমানে সর্বোচ্চ ২০ বার করে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড আছে নোভাক জোকোভিচ, রজার ফেদেরার ও নাদালের। করোনার কারণে ভিসা জটিলতায় এবার খেলতে পারেননি জোকোভিচ। অন্যদিকে, দীর্ঘদিন ধরেই ইনজুরিতে রজার ফেদেরার। তাই এখন ৩৫ বছর বয়সী নাদালের সামনে সুযোগ সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়ার। সেমিতে জিতে রাফায়েল নাদাল বলেন, ‘আমার কাছে এটা অস্ট্রেলিয়ান ওপেনের চেয়েও বেশি কিছু, এটা একটা আশ্চর্যজনক ঘটনা।’ এ নিয়ে ৬ষ্ঠ বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাদাল। কেবল ২০০৯ সালে তিনি জিতেছিলেন। এরপর ২০১২ সালে হারেন জোকোভিচের কাছে এবং ২০১৭ সালে রজারের কাছে। এবার সেই খরা কাটাতে চান স্প্যানিশ তারকা।