সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

পেরুতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ১৩০০ ফুট গভীরে, নিহত ২৭

অনলাইন ডেস্ক :

পেরুতে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে এক হাজার ৩০০ ফুট খাদে পড়ে গেলে ২৭ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।

দেশটির দক্ষিণাঞ্চলের একটি খনি থেকে অর্ধশত শ্রমিককে নিয়ে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে বলে জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বাসটি পেল্লানকাটা এলাকার ওই খনি থেকে শ্রমিকদের নিয়ে আরেকিপা শহরের দিকে যাচ্ছিল। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে নাজকা নামে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।