সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

মিয়ানমারে অস্ত্র সরবরাহ বন্ধে সদস্য দেশগুলোর প্রতি জাতিসংঘের আহ্বান

ফাইল ছবি

বাসস :

জাতিসংঘ সাধারণ পরিষদ মিয়ানমারে অস্ত্র সরবরাহ বন্ধে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি শুক্রবার আহ্বান জানিয়েছে। আর এটি সংঘাতপূর্ণ দেশটির সামরিক জান্তা সরকারকে নিন্দা জানিয়ে গ্রহণ করা বাধ্যবাধকতা না থাকা একটি প্রস্তাবের অংশ। খবর এএফপি’র।
জাতিসংঘের সদস্যভূক্ত ১১৯ টি দেশের সমর্থনে প্রস্তাবটি অনুমোদিত হয়। মিয়ানমারের প্রধান মিত্র দেশ চীনসহ ৩৬ টি দেশ এ বিষয়ে ভোটদানে বিরত থাকে। এদিকে কেবলমাত্র একটি দেশ বেলারুশ এ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।
দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশের পরিস্থিতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক আলোচনার দিনই এ ভোটাভুটি হয়। মিয়ানমারের সামরিক বাহিনী গত ১ ফেব্রুয়ারি দেশটির বেসামরিক নেতা অং সান সুচিকে ক্ষমতাচ্যূত করে।