সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ওয়েস্ট ইন্ডিজকে হারালো ইংল্যান্ড

অনলাইন ডেস্ক :

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মঈন আলীর দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ইংল্যান্ড। শনিবার দিবাগত রাতে বার্বাডোজের কিংস্টন ওভালে ৩৪ রানে জয় পেয়েছে ইংলিশরা। ফলে সিরিজে ২-২ এ সমতা এসেছে। টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৩ সংগ্রহ করে ইংল্যান্ড। ভারপ্রাপ্ত অধিনায়ক মঈন আলী ২৮ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। এই ইনিংস খেলার পথে মাত্র একটি চার মারলেও মঈন হাঁকিয়েছেন সাতটি ছক্কা। ওপেনার জেসন রয় ৪২ বলে ৫২ করেন। এ ছাড়া জেমস ভিন্সের ব্যাট থেকে আসে ৩৪ রান। ক্যারিবীয়দের পক্ষে জেসন হোল্ডার ৪৪ রানে চারটি উইকেট নেন। ১৯৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান তুলতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের পক্ষে কাইল মেয়ার্স ২৩ বলে ৪০ রান করেন। হোল্ডার খেলেন ২৪ বলে ৩৬ রানের ইনিংস। অধিনায়ক কাইরন পোলার্ড ১৬ বল খেললেও ১৮ রানের বেশি করতে পারেননি। দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতেও দুটি উইকেট নিয়েছেন মঈন আলী। এছাড়া রিসে টপলি, আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন একটি করে উইকেট লাভ করেন। ইংল্যান্ডের এই জয়ের ফলে ৪ ম্যাচ শেষে সিরিজে ২-২ সমতা বিরাজ করছে।