সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান

জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীর দাগনভূঞা উপজেলায় দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশন কর্তৃক মৃত এক প্রবাসী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সাউথ আফ্রিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জাহাঙ্গীর আলম নামে ওই প্রবাসী। তার বাড়ী দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নে।
জাহাঙ্গীরের মৃৃত্যুর পর তার পারিবার আর্থিক সঙ্কটে পড়ে। তার ছোট দুই সন্তানের পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়ে। জাহাঙ্গীরের পারিবারিক অবস্থা বিবেচনা করে দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমের সার্বিক তত্ত্বাবধানে ফাউন্ডেশন বরাবরে একটি আবেদন করা হয়। সে আবেদনের প্রেক্ষিতে রবিবার বিকেলে দাগনভূঞা অফিসার্স ক্লাবে জাহাঙ্গীরের পরিবারের হাতে ১ লক্ষ ২২ হাজার টাকার চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
প্রবাসী ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার পৌর মেয়র ওমর ফারুক খাঁন ও পৌর কান্সিলর (৫ নং ওয়ার্ড) একরামুল হক।