সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কর্ণফুলি নদীতে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। রবিবার ভোর ৫টার দিকে কর্ণফুলি নদীর এভারগ্রীন ঘাট এলাকায় ডিঙ্গি নৌকা উল্টে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- পটিয়ার কোলাগাঁও গ্রামের তপন দাস (৪২) ও তার ছেলে সমীর দাস (১৫) ।

তাদের উদ্ধারে সকাল ৯টা থেকে নদীতে তল্লাশী চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ভোরের দিকে বাবা ছেলেসহ তিনজন জাল দিয়ে মাছ শিকারে যায় কর্ণফুলি নদীতে। এসময় ছেলে সমীর নদীতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে নৌকা উল্টে নদীতে পড়ে যান বাবা তপন দাস।

—ইউএনবি