সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মরক্কোকে হারিয়ে সেমিতে মিশর

অনলাইন ডেস্ক :

আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টার ফাইনালে রোববার মুখোমুখি হয়েছিল মিশর ও মরক্কো। ১২০ মিনিটের এই লড়াইয়ে মরক্কোকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মোহাম্মদ সালাহর মিশর। সালাহ বনাম আশরাফ হাকিমির মধ্যকার এই লড়াইয়ে শেষ পর্যন্ত পিএসজি তারকাকে বাড়ির পথেই হাটতে হচ্ছে। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় মরক্কো।সুফিয়ানে বুফাল গোল করে এগিয়ে দেন মরক্কোকে। বিরতি পর্যন্ত এই লিড ধরে রাখে মরক্কো। বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে মোহাম্মদ সালাহ গোল করে সমতায় ফেরান মিশরকে। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো দল গোল না পেলে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১০০ মিনিটের মাথায় মোহাম্মদ সালাহর পাসে গোল করে মিশরকে এগিয়ে দেন ট্রেজেগুয়েট। শেষ পর্যন্ত এই গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ম্যাচে দুদলই খেলেছে সমানে সমান। ম্যাচের ৫১ শতাংশ সময় বল ছিল মিশরীয়দের পায়ে।