সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বিরামপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত

দিনাজপুরের বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

হিলি জিআরপি পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুরের দিকে যাচ্ছিল। ট্রেনটি হিলি অতিক্রম করে বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটের কাছাকাছি এলে বিরামপুর থেকে আসা একটি মাইক্রোবাস রেলগেটের ওপর উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, নিহত তিন জনের মধ্যে হাফিজুল ইসলাম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি রংপুরের বদরগঞ্জে।

—ইউএনবি