সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন সাইফউদ্দিন

অনলাইন ডেস্ক :

কোমরের ইনজুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপেই ছিটকে যান মোহাম্মদ সাইফউদ্দিন। পুরোপুরি সুস্থ না হওয়াতে বিপিএলেও মাঠের বাইরে থাকতে হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এবার লন্ডন যেতে হচ্ছে এই বোলিং অলরাউন্ডারকে। মূলত কোমরের হাড়ে চিড় ধরার কারণেই সাইফকে বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে আসতে হয়েছিল। একই ইনজুরির কারণে ঘরোয়া ক্রিকেটেও খেলা হয়নি। বিসিএলের পর থাকতে পারেননি বিপিএলেও! তাই শারীরিকভাবে সুস্থ হতে লন্ডনে যাচ্ছেন। বৃহস্পতিবার রাত ১০টার ফ্লাইটে লন্ডনের উদ্দেশে বিমানে চড়বেন তিনি। বৃহস্পতিআর দুপুরে সাইফউদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো হবে তাকে। কিছুদিন আগে লন্ডনের ফর্টিয়াস ক্লিনিকে ফাস্ট বোলার হাসান মাহমুদকেও দেখানো হয়েছিল। তার চিকিৎসা করেছেন বিশেষজ্ঞ ড্যামিয়েন ফাই। একই চিকিৎসক সাইফউদ্দিনকেও দেখবেন।