সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন সাবিনা

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগে সদ্যপুষ্কুরণী স্পোর্টিং ক্লাবের বিপক্ষে রোববার মাঠে নেমেছিল বসুন্ধরা কিংসের মেয়েরা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সে ম্যাচে ৫-০ ব্যবধানে জিতেছে বসুন্ধরা কিংস। সে ম্যাচে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়েছেন বসুন্ধরা কিংসের তারকা সাবিনা খাতুন। গত বছরের নভেম্বরে বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৫০ গোলের রেকর্ড গড়েছিলেন সাবিনা। আর আজ প্রথম নারী ফুটবলার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১০০ গোল করার গৌরব অর্জন করলেন তিনি। সাবিনা ম্যাচটি শুরু করেছিলেন ৯৮ গোলে নিয়ে। ম্যাচের প্রথমার্ধে দুই গোল করে শততম গোল পূরণ করেন তিনি। দ্বিতীয়ার্ধে আরো একটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। প্রিমিয়ার লিগের মাত্র চার মৌসুমেই একশ গোলের অনন্য রেকর্ডটি করলেন তিনি।