সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বৃষ্টিতে পরিত্যক্ত বরিশাল-সিলেট ম্যাচ

নিজস্ব প্রতিবেদক :

বৃষ্টির কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ১৯তম ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মাঠেই নামতে পারেননি ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের খেলোয়াড়রা। স্টেডিয়ামে গেলেও ড্রেসিং রুমে বসে কেবল বৃষ্টি উপভোগ করেছে তারা। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে। ফলে এখন ৭ ম্যাচে বরিশালের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯। এতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে টপকে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করলো তারা। অন্যদিকে, ৬ ম্যাচে সিলেটের পয়েন্ট বেড়ে হয়েছে ৩। তবে পয়েন্ট টেবিলের তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তলানিতেই রয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ২০তম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মিনিস্টার ঢাকা।