সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

প্রকাশ্যে স্টেডিয়ামের ভেতর ধুমপান করছেন শেহজাদ

অনলাইন ডেস্ক :

শুক্রবারের সন্ধ্যা। তখন বৃষ্টি থেমে গেছে। মিনিস্টার গ্রুপ ঢাকা বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ আয়োজনের লক্ষ্যে মাঠ শুকানোর কাজ চলছে। দুই দলের ক্রিকেটাররা মাঠে এসে গেছেন। কেউ মাঠের পরিস্থিতি দেখছেন, কেউ হালকা ওয়ার্মআপ করছেন আবার অনেকেই মেতেছেন আড্ডায়। তখনই মাঠের একপ্রান্তে দেখা যায় মিনিস্টার গ্রুপ ঢাকার মোহাম্মদ শাহজাদ কুমিল্লার করিম জানাত এবং আরেকজনের সঙ্গে কথা বলছেন। ঘটনা এটুকুতে সীমাবদ্ধ থাকলেই ভালো হতো। কিন্তু দ্রুতই দেখা যায় ধোঁয়ার কু-লী! মাঠের ভেতর প্রকাশ্যে দাঁড়িয়ে ধুমপান করছেন আফগান উইকেটকিপার ব্যাটার। বিষয়টি ধরা পড়ার পর মাঠের একপ্রান্তে থাকা ফটোগ্রাফাররা ঢাকা কোচ মিজানুর রহমান বাবুলের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর বাবুল গিয়ে সতর্ক করেন শাহজাদকে। তখন শাহজাদ ধুমপান বন্ধ করেন। উল্লেখ্য, ক্রিকেট মাঠে সব ধরনের ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ। শাহজাদের সেই ঘটনার পর আবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় মিরপুরে। পিচ আবারও ঢেকে ফেলা হয় কাভারে।