সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

মাঠেই মারা গেলেন ফুটবলার

অনলাইন ডেস্ক :

ফুটবল মাঠে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন গ্রিসের ফুটবলার আলেক্সান্দ্রোস লাম্পিস। গত পরশু তৃতীয় বিভাগের দল লিউপুলির হয়ে খেলতে নেমেছিলেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার। এথেন্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফার্স্ট মিউনিসিপ্যাল স্টেডিয়ামে এরমিওনিদার বিপক্ষে ম্যাচে মাত্র পাঁচ মিনিটের মাথায় এ ঘটনা ঘটে। হৃদ্রোগে আক্রান্ত হয়ে সঙ্গে সঙ্গেই মাঠে পড়ে যান লাম্পিস। কিন্তু তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জানা গেছে, লাম্পিস অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর ‘সিপিআর’ প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। এমনকি ঘটনার ২০ মিনিটের মধ্যেও পৌঁছাতে পারেনি অ্যাম্বুলেন্স, মাঠেও হৃৎপি- পাম্প করার যন্ত্র ছিল না। লাম্পিসের মৃত্যুর খবর নিশ্চিত করে লিউপুলির ফেসবুক পেজে বিবৃতি দেওয়া হয়েছে।