সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান: ব্যারাক ও প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জারুলছড়িতে ইউনাইটেড পিপলস ডেমেক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় সংগঠনটির চারটি ব্যারাক, দুটি ডিউটি পোস্ট ও একটি প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে সেনাবাহিনী।
শনিবার ভোর ৫টার দিকে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের একদল সেনা সদস্য এ অভিযান চালায়।
সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান বলেন, তারা ইউপিডিএফের চারটি ব্যারাক, দুটি ডিউটি পোস্ট ও একটি প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দেন।
তিনি বলেন, ইউপিডিএফ সদস্যরা সেখানে অস্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে মানুষকে হয়রানি ও চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ করে আসছিল।
এ সময় ইউপিডিএফ ও সেনা সদস্যদের মাঝে গুলি বিনিময় হয় বলেও দাবি করেন এই সেনা কর্মকর্তা।
প্রশিক্ষণ কেন্দ্র থেকে সেনা সদস্যরা তাদের প্রশিক্ষণ সরঞ্জাম ও নথি জব্দ করেছে বলেও জানান তিনি।

—ইউএনবি