সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

চাঁদপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় খালে অটোরিকশা, আহত ৫

চাঁদপুরের কচুয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত একটি অটোরিকশা খালে পড়ে অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার বিকালে কচুয়া-গৌরিপুর-ঢাকা সড়কের উপজেলার কড়ইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোস্তাফা কামাল (৫২), অটোরিকশার চালক বিল্লাল হোসেন (৪২), সুফিয়ান (২১), সামাদ (৪২) ও দেলোয়ার হোসেন (৭২)। তারা সবাই উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের বাসিন্দা।

আহতদের বরাত দিয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, উপজেলার মাঝিগাছা গ্রাম থেকে চারজন যাত্রী নিয়ে পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলায় যায় অটোরিকশাটি। কাজ শেষে একই অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কা অটোরিকশাটি পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এতে চালকসহ পাঁচ জন গুরুতর আহত হন।

তিনি জানান, তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে গুরুতর আহত সুফিয়ান, সামাদ ও দেলোয়ারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

—-ইউএনবি