সাম্প্রতিক
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, থামিয়ে মামলা দিল ট্রাফিক পুলিশ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর নিলামে বিক্রি হওয়া সম্পত্তিতে ‘ভ্যাট’ অবৈধ ঘোষণা হাইকোর্টের তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী ট্রাম্পের মুখ ১ ডলারে, শত বছরের রেকর্ড ভেঙে মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডায় ৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ অত্যন্ত শক্তিশালী ‘এল নিনো’র বিষয়ে জাতিসংঘের সতর্কবার্তা বেনজীরের অবস্থান জানতে ফের ইন্টারপোলে চিঠি
Skip to content

ট্রেইলারে ঝড় তুললো আলিয়া ভাট

অনলাইন ডেস্ক :

বহুল আলোচিত সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। অবশেষে মুক্তি পেলো তার ট্রেলার। শুক্রবার ৩মিনিটের এই ট্রেইলারটি মুক্তির পর থেকে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে। আলিয়ার ভক্তদের মন্ত্যবের জোয়ার বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মন্ত্যবেই বুঝা যাচ্ছে তারা কতটা অপেক্ষায় রয়েছেন ছবিটির জন্য। ট্রেলারে আভাস মিললো, চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালির আরও এক অসাধারণ সিনেমা হতে যাচ্ছে এটি। এ সিনেমা নিয়ে আলিয়া ভাট এবং অজয় দেবগনের উপর অনেক প্রত্যাশা ছিলো পরিচালকের। ট্রেলার দেখেই অনুমান করা যাচ্ছে তারা পরিচালক ও ভক্তদের হতাশ করবেন না তারা। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্তিতে, সঞ্জয় লীলা বানসালির ১০তম সিনেমা এটি। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়িকে ফেব্রুয়ারিতে ৭২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার জন্যও নির্বাচিত করা হয়েছে। উৎসবে এ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। সিনেমাটি ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে।