সাম্প্রতিক
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, থামিয়ে মামলা দিল ট্রাফিক পুলিশ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর নিলামে বিক্রি হওয়া সম্পত্তিতে ‘ভ্যাট’ অবৈধ ঘোষণা হাইকোর্টের তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী ট্রাম্পের মুখ ১ ডলারে, শত বছরের রেকর্ড ভেঙে মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডায় ৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ অত্যন্ত শক্তিশালী ‘এল নিনো’র বিষয়ে জাতিসংঘের সতর্কবার্তা বেনজীরের অবস্থান জানতে ফের ইন্টারপোলে চিঠি
Skip to content

শরীর নিয়ে কটাক্ষের শিকার ইলিয়েনা

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ। শারীরিক গড়ন নিয়ে কটাক্ষের শিকার তিনি। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে লাল বিকিনিতে ছবি পোস্ট করলেন এই নায়িকা। তার দাবি, ছবিটি কোনো পরিবর্তন করেননি। আর রোগা বা শরীরকে বেশি টোনড দেখানোর জন্য ফোনে যেসব অ্যাপ ছিল তা ডিলিট করে দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে ইলিয়েনা লিখেছেন, ‘বিভিন্ন অ্যাপে আসক্ত হয়ে শরীর রোগা বা বেশি টোনড ইত্যাদি ইত্যাদি দেখানো খুব সোজা। গর্বিত যে সেই সকল অ্যাপ আমি ডিলিট করে দিয়েছি। এটাই আমি এবং আমার প্রতিটা ইঞ্চি, প্রত্যেকটা কার্ভকে আমি মেনে নিয়েছি। এটিই সম্পূর্ণ আমি।’ এর সঙ্গে হ্যাশট্যাগে ইলিয়েনা লিখেছেন, ‘তুমি সুন্দর’। তবে এই ছবি পোস্ট করার পর থেকেই বিদ্রƒপ শুনতে হচ্ছে তাকে। অনেকেই তার শারীরিক গড়ন নিয়ে নানা মন্তব্য করেছেন। যদিও এই বিষয়গুলোকে একেবারেই পাত্তা দিতে রাজি নন ইলিয়েনা। বডি ডিসমরফিক ডিসঅর্ডারের শিকার ইলিয়েনা। বডি শেমিং নিয়ে এর আগেও মুখ খুলেছেন এই অভিনেত্রী। ২০১৭ সালে ২১তম ওয়ার্ল্ড কংগ্রেস অব মেন্টার হেলথের মঞ্চে জানিয়েছিলেন, এই ডিসঅর্ডারের জন্য আত্মহত্যার কথা ভেবেছিলেন তিনি। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে থেরাপির সাহায্য নিতে হয়েছে তাকে।