সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ রবি বোপারা

অনলাইন ডেস্ক :

খুলনা টাইগার্সের বিপক্ষে সোমবার বল টেম্পারিং করে ধরা পড়ে যান সিলেট সানরাইজার্সের অধিনায়ক হিসেবে নামা ইংলিশ ক্রিকেটার রবি বোপারা। বিষয়টি আম্পায়ারদের নজরে আসার পর নতুন বলে শুরু হয় ম্যাচ। ঘটনাটি নিয়ে ক্রিকেটাঙ্গনে তোলপাড় চলছিল। বিপিএল কমিটি তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। তবে বোপারা আপিল করার সুযোগ পাচ্ছেন। খুলনার ইনিংসের তৃতীয় ওভারে এই অপকর্ম ঘটান বোপারা। টিভি ক্যামেরায় ধরা পড়ে, নিজের প্রথম ওভার করতে এসে তিনি নখ দিয়ে খুঁটে বল বিকৃতি করার চেষ্টা করছেন। বিষয়টি আম্পায়ারদেরও চোখ এড়ায়নি। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে মাঠেই শাস্তি পেয়েছে সিলেট। পেনাল্টি হিসেবে প্রতিপক্ষ খুলনাকে ৫ রান দেওয়া হয়। ওভারের তৃতীয় বলের পর অনফিল্ড দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রাগিথ রামবুকভেলা তার থেকে বল চেয়ে নেন। এরপর নতুন বল দিয়ে ফের খেলা শুরু হয়। ম্যাচটি খুলনা টাইগার্স ১৫ রানে জিতে নেয়। টিভি রিপ্লেতে দেখা গেছে, বাঁ-হাত দিয়ে বল আড়াল করে ডান হাতের দুই আঙুলের নখ দিয়ে বল ঘষামাজা করছিলেন সিলেট অধিনায়ক। এবার এই অপরাধে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। তবে বোপারা আপিলের সুযোগ পাবেন। সেক্ষেত্রে তার সাজা কমতে পারে। নিষেধাজ্ঞার বদলে ৭৫% ম্যাচ ফি জরিমানা দিয়ে বেঁচে যেতে পারেন এই ইংলিশ অল-রাউন্ডার।