সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

এবার মাঠের বাইরে রেকর্ড গড়লেন রোনালদো

অনলাইন ডেস্ক :

ফুটবল মাঠে ভাঙেন একের পর রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের কীর্তিটাও ক্রিস্তিয়ানো রোনালদোর। পর্তুগিজ যুবরাজ এবার রেকর্ড গড়লেন মাঠের বাইরে। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী এখন ৪০০ মিলিয়ন। প্রথম ব্যক্তি হিসেবে ৪০০ মিলিয়ন অনুসারীর মাইলফলকে রোনালদো। জন্মদিনের ২৪ ঘণ্টা পরই সুখবরটা পেলেন তিনি। ইনস্টাগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ ৩০৮ মিলিয়ন অনুসারী যুক্তরাষ্ট্রের সেলিব্রেটি কাইলি জেনারের। তিন নম্বরে রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির ইনস্টাগ্রামে অনুসারী ৩০৬ মিলিয়ন।