সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

শেখ জামালের দুইয়ে দুই

অনলাইন ডেস্ক :

প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে সবগুলো জয়ই নুন্যতম ব্যবধানে। কাল মুন্সিগঞ্জে আবাহনী দ্বিতীয় রাউন্ডও শুরু করেছে ১-১ গোলের ড্রয়ে। তবে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে বড় জয় তুলে নিয়েছে শেখ জামাল। এদিন ৩-০ গোলে হারিয়েছে তারা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। লিগে এখনো পর্যন্তু এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়। তাতে বড় কৃতিত্ব শেখ জামালের নাইজেরিয়ান ফরোর্ড ম্যাথু চিনেডুর। জোড়া গোল করেছেন যে তিনি। তবে ম্যাচের প্রথম গোলটা অধিনায়ক সলোমন কিংয়ের। ২০ মিনিটেই শেখ জামালকে এগিয়ে দেন তিনি। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান চিনেডু। দ্বিতীয়ার্ধে নিজেদের দ্বিতীয় গোলটি করেন তিনি ৫৫ মিনিটের। জামালের জয়টাও তাতে পোক্ত হয়ে যায়। উত্তর বারিধারাকে ২-১ গোলে হারিয়ে লিগ শুরম্ন করেছিল তারা। সে ম্যাচেও প্রথমার্ধে ২-০ তে এগিয়ে গিয়েছিল দলটি। অন্য মাঠে কাল আবাহনী ড্র করায় লিগে এখন টানা দুই জয় শুধু শেখ জামালেরই।