সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা আসন্ন সিরিজের সূচি প্রকাশ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

চলতি বছর বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের খুব একটা বিশ্রামের সুযোগ নেই। একটার পর আরেকটা সিরিজ বা টুর্নামেন্ট আছেই। এখন সবাই বিপিএল নিয়ে ব্যস্ত, এরপরই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। সেই লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে আফগানদের। এদিকে, এরইমধ্যে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলার পরপরই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবে টাইগাররা। সেখানে প্রোটিয়াদের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলবে টিম বাংলাদেশ। আগামী ১৮ মার্চ সেঞ্চুরিয়ানে প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। ২০ মার্চ দ্বিতীয় ওয়ানডে জোহানসবার্গে এবং ২৩ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডের ভেন্যু আবার সেঞ্চুরিয়ান। এরপর ৩১ মার্চ-৪ এপ্রিল প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ডারবানে এবং দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু পোর্ট এলিজাবেথ। ৮-১২ এপ্রিল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
একনজরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ সূচি:
১৮ মার্চ ২০২২: ১ম ওয়ানডে- সেঞ্চুরিয়ান
২০ মার্চ ২০২২: ২য় ওয়ানডে- জোহানেসবার্গ
২৩ মার্চ ২০২২: ৩য় ওয়ানডে- সেঞ্চুরিয়ান
৩১ মার্চ-৪ এপ্রিল: ১ম টেস্ট- ডারবান
৮ এপ্রিল- ১২ এপ্রিল: ২য় টেস্ট- পোর্ট এলিজাবেথ