সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সেমিফাইনাল নিশ্চিত করলো ইন্টার

অনলাইন ডেস্ক :

প্রথমার্ধে এডিন জিকো ও দ্বিতীয়ার্ধে আলেক্সিস সানচেজের গোলে ইটালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে এএস রোমাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ইন্টার মিলান। ঘরের মাঠ সান সিরোতে ম্যাচের দুই মিনিটেই ইন্টারকে এগিয়ে নেন এডিন জিকো। বাঁ দিক থেকে ইভান পেরিসিকের দারুন ক্রস বক্সের ভেতরে বুলেট গতির শটে বল জালে জড়ান এই বসনিয়ান ফরোয়ার্ড। ১৫ মিনিটে তামি আব্রাহামের শট ক্রস বারে লেগে ফিরে এলে সমতায় ফেরা হয়নি রোমার। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে রোমা। কিন্তু হোসে মরিনহোর শিষ্যরা দেয়নি কোনো সুযোগ। রোমার ফরোয়ার্ডরাও পারেনি ইন্টারের রক্ষণভাগ ভাঙতে। উলটা গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় রোমা। ৬৮ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে চোখ ধাঁধানো গোলে ইন্টারকে দ্বিতীয় গোল এনে দেন আলেক্সিস সানচেজ। দারমাইনের কাছ থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে খানিকটা সামনে এগিয়ে ডান পায়ের মাপা শটে বাম দিকে পোস্টে লক্ষ্যভেদ করেন এই চিলির ফরোয়ার্ড। বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি রোমা। সেমিফাইনালে ইন্টারের প্রতিপক্ষ হবে এসি মিলান ও লাজিওর মধ্যেকার জয়ী দল।