সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

গঙ্গাচড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

জেলা প্রতিনিধি, রংপুর :
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে ও রংপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে বুধবার (৯ ফেব্রুয়ারি) রংপুরের গঙ্গাচড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দিন পিএএ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মোসাদ্দেকুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক অফিসার তাপস কুমার বর্মা। এছাড়া প্রতিবন্ধীদের বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও রংপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।