সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ঈশ্বরগঞ্জে নির্বাচনী সহিংসতায় ১ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচনী সহিংসতায় ১ জনের মৃত্যু হয়েছে। ৭ ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জে ৭ম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী সহিংসতায় উপজেলার বড়হিত ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বিজয়ী প্রার্থী মোহাম্মদ আলীর সমর্থকদের সাথে মঙ্গলবার সকালে পরাজিত প্রার্থী মতিউর রহমান বাচ্চুর সমর্থকদের সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে পরাজিত প্রার্থীর সমর্থক রইছ উদ্দিন (৭০) হাজেরা খাতুন (৫০) নুরুল আমাীন (৪৫) জুয়েল (২৫) ও পাভেল (১৮) আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে গুরুতর আহত পাভেল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পাভেলের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম অন্যদিকে এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্ট চলছে।