সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

প্রিন্স প্রসঙ্গে যা বললেন সুজন

অনলাইন ডেস্ক :

ব্যাটিং পরামর্শক হিসেবে জেমি সিডন্স বাংলাদেশে চলে আসার পর জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন অ্যাশওয়েল প্রিন্স। বিসিবি তাঁকে যে আর ব্যাটিং কোচ হিসেবে রাখবে না, তা আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। প্রিন্সের পদত্যাগের খবর জানায় বিসিবি। প্রিন্স কি শুধু নিজের ভবিষ্যতের কথা ভেবেই পদত্যাগ করেছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? প্রশ্নটা করা হয় জাতীয় দলের ‘টিম লিডার’ তথা ফরচুন বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজনকে। এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘এইটা আমি জানি না। আমি জানি যে, সে পদত্যাগ করছে। রিজাইন লেটার পাঠিয়েছ বোর্ডে। আমি শিওর না কেন…। ‘ তবে নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সকে নিয়ে খুব আশাবাদী সুজন, ‘সিডন্স তো পরীক্ষিত কোচ। অন্যতম সেরা ব্যাটিং কোচ। এটা তরুণ ক্রিকেটারদের জন্য খুব কাজে দেবে। আমাদের যেসব আপকামিং তরুণরা আছে…। সে (সিডন্স) বিপিএলের খেলা দেখছে। ছেলেদেরকে দেখছে। যেটা হয়, আমাদের ছেলেদের অ্যাটিচ্যুড কী… এই ফরম্যাটে কী অ্যাটিচ্যুড নিয়ে ব্যাট করছে, এটাই সে দেখছে। সে যেহেতু আগে আসছে, তামিমদের সঙ্গে কাজ করেছে, আমার মনে হয় সিডন্স যখন দলের সাথে কাজ করবে দারুণ একটা ব্যাপার হবে। ‘