সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ইন্দোনেশিয়ায় ব্রোঞ্জ জয় করলেন নাফিসা

অনলাইন ডেস্ক :

ইন্দোনেশিয়ার জাকার্তার আইএসএসএফ গ্রাঁ পি’র দ্বিতীয় দিনে পদক জিতেছে বাংলাদেশ। নারীদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ উপহার দিয়েছেন নাফিসা তাবাসসুম। বৃহস্পতিবার এই ইভেন্টে নাফিসা পদক পেলেও আরেক নারী শুটার সাজিদা হক সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন। ফাইনাল পর্বে নাফিসা মোট ৩৭ স্কোর গড়ে ছিটকে যান সোনা জয়ের লড়াই থেকে। এই ইভেন্টে সোনা জিতেছেন রোমানিয়ার জর্জিটা-লরা। রুপা জিতেছেন ইন্দোনেশিয়ার খায়রুন্নেসা সালসাবিলা। দিনের শুরুতে অবশ্য বাংলাদেশের দুই পুরুষ শুটার শোভন চৌধুরী ও রাব্বি হাসান আশা জাগিয়েও ব্যর্থ হয়েছেন। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই পর্বে ৬২০.৮ স্কোর করে পঞ্চম হয়েছেন শোভন। আর ৬২০.৩ স্কোর করে ষষ্ঠ হয়েছেন রাব্বি।