সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

আইপিএলের মেগা নিলামে যাদের দিকে নজর বেশি

অনলাইন ডেস্ক :

শনিবার ও পরদিন রোববার আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে প্রথমবারের মতো মোট ১০টি দল অংশ নেবে। সবগুলো দলই নতুন করে নিজেদের সাজিয়ে নিতে পারবে। তাইতো সবার নজর এখন নিলামের দিকে। এবার নিলামে অনেক বড় বড় নাম রয়েছে, যাদের দিকে ফ্রাঞ্জাইজিদের নজর সবচেয়ে বেশি থাকবে। এর মধ্যে ভারতের স্থানীয় খেলোয়াড় যেমন রয়েছে, আবার ঠিক তেমন বিদেশি তারকারাও আছে। চলুন দেখে নেওয়া যাক এমন কিছু খেলোয়াড়ের তালিকা। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে রবীচন্দন অশ্বিন, যুযবেন্দু চাহাল, দীপক চাহার, শিখর ধাওয়ান, ইশান কিষাণ, শ্রেয়াস আইয়ার, হার্শাল প্যাটেল, ভুবেনম্বর কুমার, শার্দুল ঠাকুর, কূণাল পান্ডিয়া ও দেবদূত পাঠিক্কাল। তাদের প্রত্যেকের বেসপ্রাইচ ২ কোটি করে। ধারণা করা হচ্ছে ইশান কিষাণ ও শ্রেয়াস আইয়ারকে নিয়ে বেশ কয়েকটি ফ্রাঞ্জাইজির টানাটানি হতে পারে। অলরাউন্ডার দীপক চাহারের দামও বেশ শোনা যাচ্ছে। এ ছাড়া শিখর ধাওয়ান, যুযবেন্দু চাহাল, হার্শাল প্যাটেল ও দেবদূত পাঠিক্কালও ভালো দাম পাবেন বলে আশা করা হচ্ছে। বিদেশি তারকাদের মধ্যেও বেশ কয়েকটি নাম বেশ আলোচিত হচ্ছে। তার মধ্যে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, দক্ষিন আফ্রিকার কাগিসো রাবাদা, কুইন্টন ডি কক, বেবি এবি, বাংলাদেশের সাকিব আল হাসান অন্যতম।