সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

রিয়াজের জন্য শিল্পী সমিতির পদ ছেড়ে দিতে চান রুবেল

অনলাইন ডেস্ক :

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বিতর্ক যেন থামছেই না। সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলছে আইনি লড়াই। এরইমধ্যে অভিনেত্রী রোজিনা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই প্যানেল থেকে নির্বাচিত সহ-সভাপতি রুবেলও পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এই পদে কাঞ্চন-নিপুণ প্যানেলের পরাজিত প্রার্থী রিয়াজকে দেখতে চান এই নায়ক।
রুবেল জানান, নিজের ব্যস্ততার কারণে পদত্যাগ করছেন। আগামী দুই দিনের মধ্যে পদত্যাগপত্র তিনি শিল্পী সমিতি বরাবর পাঠাবেন। রুবেল বলেন, ‘কোনো কাজ করতে না পারলে পদ আটকে রেখে লাভ কী? সেটা ঠিক হবে না। আমি আমার পদটি রিয়াজের জন্য ছেড়ে দিতে চাই। তার সঙ্গেও ব্যক্তিগতভাবে আমার খুব ভালো সম্পর্ক। সে কিন্তু প্রধানমন্ত্রীর বেশ কিছু সফরে সঙ্গী ছিল। সে যদি এ পদে আসে তাহলে আমাদের চলচ্চিত্রের জন্য সুখবরগুলো আসবে। ইলিয়াস কাঞ্চন ভাই আছেন। সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেলে ভালো কিছু হবে।’
চলমান বিতর্ক নিয়ে এই মার্শাল আর্ট হিরো ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা কাম্য নয়। সামান্য একটা পদের জন্য কোর্ট পর্যন্ত যেতে হয়েছে, দলাদলি হচ্ছে। এগুলো ভালো লাগছে না। আমি সারাজীবন দলাদলির বাইরে থেকে আমার মতো করে কাজ করেছি। শেষ সময়ে এসে এগুলোতে নিজেকে যুক্ত রাখতে চাই না। যা পেয়েছি এই ভালোবাসা নিয়েই সরে যেতে চাই।’ রুবেল মিশা-জায়েদ প্যানেল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। একই পদে পরাজিত প্রার্থী রিয়াজ।