সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সাকিবের দল না পাওয়া প্রসঙ্গে মুখ খুললেন শিশির

অনলাইন ডেস্ক :

বেশ চমক জাগিয়েই আইপিএলের পঞ্চদশ আসরে কোনো দল পাননি সাকিব আল হাসান। নিলামের পরপর দুই দিন দুইবার ডাক উঠলেও সাকিবের প্রতি কেউ আগ্রহ দেখায়নি। বিষয়টি নিয়ে সোশ্যাল সাইটে বেশ তর্ক-বিতর্ক চলছে। এক শ্রেণির সমর্থক সাকিব দল না পাওয়ায় খুশি, কারণ তার দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট থেকে ছুটি নেওয়ার বিষয়টি মিডিয়ায় এসেছে। আরেকপক্ষের মন খারাপ। দুই দলের এই তর্ক-বিতর্ক দেখে এবার মুখ খুললেন সাকিবের জীবনসঙ্গী উম্মে আহমেদ শিশির। সোমবার সকালে শিশির ফেসবুকে লিখেছেন, ‘বেশি উত্তেজিত হওয়ার আগে জেনে নিন, দুটি দল সাকিবের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল। তাদের বক্তব্য ছিল, সাকিব পুরো আইপিএল খেলতে পারবেন কিনা। কিন্তু দুর্ভাগ্যবশতঃ শ্রীলঙ্কা সিরিজের সময় সে (সাকিব) আইপিএলে খেলতে পারবে না। এ কারণেই সে দল পায়নি, যেটা বড় কোনো ঘটনা নয় এবং এটাই শেষ নয়। আগামী বছর তো আছেই। সে যদি আইপিএলে খেলার জন্য শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নিত, তাহলে আপনারা কি একই কথা বলতেন? নাকি এই মুহূর্তে তাকে বিশ্বাসঘাতক বানিয়ে দিতেন? আপনাদের উত্তেজনায় জল ঢেলে দেওয়ায় দুঃখিত। ‘