সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

লিগের চতুর্থ রাউন্ড ১৭ ফেব্রুয়ারি শুরু

অনলাইন ডেস্ক :

আগামী ১৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ড। চতুর্থ ও পঞ্চম রাউন্ড মাঠে গড়াবে পাঁচটি ভেন্যুতে। কুমিল্লার মাঠ এখনো ফুটবল ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত নয়। চতুর্থ রাউন্ডের প্রথম দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সের কিংস অ্যারেনায় মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ এফসি। একই দিন সিলেট জেলা স্টেডিয়ামে লড়বে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এ- সোসাইটি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। চতুর্থ রাউন্ডে বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সে হবে আরো একটি ম্যাচ। ১৮ই ফেব্রুয়ারি শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হবে আবাহনী লিমিটেডের। ১৯ ফেব্রুয়ারি রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে লড়বে স্বাধীনতা ক্রীড়া সংঘ ও চট্টগ্রাম আবাহনী। একই দিনে গোপালগঞ্জে লড়বে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ও উত্তর বারিধারা। প্রথম লেগে সবগুলো ম্যাচেরই সূচি প্রকাশ করেছে বাফুফে।