সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

আবারও হাসপাতালে পেলে

অনলাইন ডেস্ক :

কোলন টিউমারের সঙ্গে লড়াইয়ে অংশ হিসেবে আবার হাসপাতালে ভর্তি হয়েছেন পেলে। ব্রাজিলের এই কিংবদন্তি নিজেই জানিয়েছেন, সাও পাওলোতে ফের কেমোথেরাপি দেওয়া হবে তাকে। শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় গত সেপ্টেম্বরের শুরুতে হাসপাতালে নেওয়া হয়েছিল পেলেকে। সেখানেই তার টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করে তা অপসারণ করা হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল, ৮১ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তির কেমোথেরাপি চলবে। নিজের ইনস্টাগ্রাম পাতায় সোমবার একটি ছবি পোস্ট করে পেলে লিখেছেন, “বন্ধুরা, যেমনটা আমি গত কয়েক মাস ধরে করে আসছি, আমার চিকিৎসা চালিয়ে যেতে আমি হাসপাতালে যাচ্ছি।” “আমি এরই মধ্েয একটি বড় টিভি ও পপকর্ন অর্ডার করেছি যেন পরে আমি সুপার বৌল দেখতে পারি। আমার বন্ধু টম ব্র্যাডি না খেললেও আমি ম্যাচটি দেখব। ভালোবাসাময় সব বার্তার জন্য ধন্যবাদ।” অনেকের মতেই ইতিহাসের সেরা ফুটবলার পেলে সাম্প্রতিক বছরগুলোয় নানা রোগের সঙ্গে লড়াই করছেন। শরীরের পেছন দিকের অস্ত্রোপচারের পর এখন তিনি সহায়তা ছাড়া হাঁটতে পারেন না। শরীরের আরও কিছু সমস্যায় ভুগতে হয়েছে তিনটি বিশ্বকাপ জয়ী তারকাকে। ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জেতা পেলে ৯২ ম্যাচে ৭৭ গোলে এখনও দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।